ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ বাবা-ছেলে আটক
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম থেকে অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আটককৃতরা হলেন আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে মো. রিয়াদ হোসেন (৩৫), তারা কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। কোস্টগার্ড জানায়, আটককৃতরা স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত এবং তাদের বিরুদ্ধে ভূমি দখল ও এলাকায় ত্রাস সৃষ্টির মতো…